স্বাস্থ্য

২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে সিলেটে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।
একই সাথে, নতুন করে আরও ৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গতকাল, রবিবার (২ আগস্ট), স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় যে, ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,১৩৭ জন।