জাতীয়

পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে রাষ্ট্রের পাশাপাশি প্রত্যেক নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বার্তায় তিনি দেশবাসীকে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নাগরিক হিসেবে পরিবেশ সংরক্ষণে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। আমরা প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তবে আমরা একটি পরিচ্ছন্ন পরিবেশ ও একটি সুন্দর দেশ গড়তে সক্ষম হব।’
দেশবাসীকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “আসুন আমরা সবাই আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। এই দেশ আমাদের সকলের। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশের জন্য বড় পরিবর্তন আনতে সক্ষম হব।”
প্রধানমন্ত্রীর এই আহ্বান ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ জোর দিয়েছেন।