ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪২৩ জন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে ৪২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গতকাল রবিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।
চলতি বছরের ২ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ১৬,১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এই বছর ডেঙ্গুতে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। এই বছর এখন পর্যন্ত মোট ১৪,৯৩০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে ১,১১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১ জানুয়ারী, ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত মোট ১,২৮৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।
১ জানুয়ারী, ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত মোট ১,১২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। ১ জানুয়ারী, ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, ডেঙ্গুর কারণে মোট ৩২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

