স্বাস্থ্য

হামে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামে আরও একজনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৯৬ জন এসেছেন। তাদের মধ্যে ৯২৫ জনকে ভর্তি করা হয়েছে। এবং ৭৯ জনের হাম নিশ্চিত হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। এদিকে, ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে ৮৩১ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।
১৫ মার্চ থেকে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১,২৬,৫৪০ জন। এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫,৭৩৯ জন। ১৫ মার্চ থেকে ২৯ জুলাই পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে ১,৯,৩৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে, ১৫,১৯৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।