আন্তর্জাতিক

দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলায় নিহত দুই কিশোরীর নাম প্রকাশ করেছে ইরান

দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলায় নিহত দুই কিশোরীর নাম প্রকাশ করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক্স-এ একটি পোস্টে ওই দুই কিশোরীর নাম ও ছবি প্রকাশ করেছে। আজ রবিবার (১৯ জুলাই) আল জাজিরা এ খবর জানিয়েছে।
এক্স-এর একটি পোস্টে বলা হয়েছে, দক্ষিণ ইরানের বন্দর খামিরের একটি সেতুতে মার্কিন বিমান হামলায় নিহত সাতজন বেসামরিক নাগরিকের মধ্যে দুই ইরানি কিশোরী—সোগান্দ দারমান্দ ও ফাতেমেহ জাহরা আকবারি—রয়েছে। মার্কিন বাহিনী দক্ষিণ ইরানজুড়ে বিমান হামলা চালানোর সময় বৃহস্পতিবার গভীর রাতে সেতুটিতে হামলা চালানো হয়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।