আন্তর্জাতিক

ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন: মোজতবা খামেনি

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন বলে আখ্যা দিয়েছেন। গতকাল শনিবার (১৮ জুলাই) এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন। আজ রবিবার (১৯ জুলাই) রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
লিখিত বিবৃতিতে মোজতবা বলেন, যুদ্ধ বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি যুক্তরাষ্ট্র কর্তৃক বারবার লঙ্ঘিত হওয়ার ঘটনা প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অবিশ্বস্ত। যুক্তরাষ্ট্রের জেনে রাখা উচিত যে, ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য এক অবিস্মরণীয় শিক্ষা রেখে গেছে।
এদিকে, গত সপ্তাহে ইরান-মার্কিন যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন ও তেহরান পাল্টা ব্যবস্থা নিয়েছে। এতে আবারও সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে।