ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ৫১২ জন হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা) দেশজুড়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক ডেঙ্গু বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ১৪,১৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জুলাই মাসে ৮,০৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে এই মাসে। এছাড়া জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন এবং জুন মাসে ১৩ জন মারা গেছেন।

