জাতীয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইনসটাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে সামো এলাকার একটি দোকানে অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ছয়জন বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকারচর ও চর আলীরটেক এলাকা এবং বাক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইনসটাউনের ওই দোকানটিতে আগুন লাগে। আগুন লাগার সময় বাংলাদেশিরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এই ঘটনায় দোকানের ভেতরে থাকা আরেকজন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে।