স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, ১৬৩ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৬৩ জন সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে একজন রোগীর মৃত্যু হয়েছে, তিনি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আট জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং রাজশাহী বিভাগে চার জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে, এর ফলে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৯-এ পৌঁছেছে।