জাতীয়

সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব, বিরোধী দল থেকে ৫ জনের নাম চাওয়া হয়েছে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। এর জন্য বিরোধী দল থেকে ৫ জনের নাম চাওয়া হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, ১৭ সদস্যের মধ্যে ১২ জনকে সরকারি বেঞ্চ থেকে এবং বাকি ৫ জনকে অন্যান্য দল ও স্বতন্ত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, বিরোধী দল এ প্রস্তাবের বিষয়ে পরে জানাবে।
এ প্রসঙ্গে তার মন্তব্য, তারা সংস্কার চেয়েছেন, কিন্তু এখানে সংশোধনী আনা হচ্ছে। এছাড়া তিনি এও বলেন যে, এ বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আমরা জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পথেই হাঁটতে চাই। প্রয়োজনে আমরা পরবর্তী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে পারি।