প্রতিমন্ত্রী শামা ওবাইদের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে চালক গ্রেপ্তার
রাজধানীর বনানীর বীর উত্তম জিয়াউর রহমান রোডে একটি গাড়ির সঙ্গে ট্রাস্টের মিনিবাসের সংঘর্ষের ঘটনায় চালক ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান রোডের বহির্গমন এলাকায় চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি গাড়ির সঙ্গে ট্রাস্টের একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাস চালককে হেফাজতে নেয়।উল্লেখ্য, এই ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

