ব্যবসা

পিপলস ইন্স্যুরেন্স ও আইএফআইসি ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি এবং আইএফআইসি ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। এই তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। সূত্রমতে, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী আউটলুক হলো ‘এএ এ’।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিংয়ের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, আইএফআইসি ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী আউটলুক ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী আউটলুক ‘এসটি-৩’।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিংয়ের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।