দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে: ট্রাম্প
পাকিস্তানের ইসলামাবাদে ইরান-মার্কিন প্রতিনিধিদলের সাম্প্রতিক শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে।
পাকিস্তানি ও ইরানি কর্মকর্তারা বলেছেন, দুই দেশের প্রতিনিধিদল এই সপ্তাহের শেষের দিকে পাকিস্তানে ফিরতে পারে। তবে, একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেছেন, আলোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনাদের পাকিস্তানে থাকা উচিত। কারণ আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে এবং আমরা সেখানে যেতে আগ্রহী।”

