স্বাস্থ্য

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৮০ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৮০ জন রোগী ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪২ জন বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), ২৪ জন চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), ১৬ জন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), ১৭ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, ২৬ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, ৩৫ জন খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), ৯ জন ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), ৯ জন রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এবং ২ জন রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) রয়েছেন।
২৪ ঘণ্টায় ১১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৫,৬৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৪,১০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২.২ শতাংশ পুরুষ এবং ৩৭.৮ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। চলতি বছর ডেঙ্গুতে ১৮ জন মারা গেছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১,২৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ৪১৩ জন মারা গেছেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১,১২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ৫৭৫ জন মারা গেছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১,৭০৫ জন ডেঙ্গুতে মারা গেছেন। এছাড়াও, ডেঙ্গুর কারণে ৩২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।