ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭২ জন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১৭২ জন ভর্তি হয়েছেন। আজ রবিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩৩ জন বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), ২৪ জন চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), ২৭ জন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), ২৪ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, ২৩ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, ৩১ জন খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), পাঁচ জন ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এবং পাঁচ জন রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই বছর মোট ৫,৩৫৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই বছর ২৮শে জুন পর্যন্ত মোট ৫,৮০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২.২ শতাংশ পুরুষ এবং ৩৭.৮ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। এই বছর ডেঙ্গুতে মোট ১৩ জন মারা গেছেন।
২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট ১,২২,৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মোট ৪১৩ জন ডেঙ্গুতে মারা গেছেন। ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট ১,১১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মোট ৫৭৫ জন ডেঙ্গুতে মারা গেছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়েছে এবং মোট ৩২১,১৭৯ জন ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

