আন্তর্জাতিক

খামেনেইকে শ্রদ্ধা জানাতে আজ গ্র্যান্ড মোসাল্লা মসজিদ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই-এর মরদেহ রাখা হয়েছে। আজ, শনিবার (৪ জুলাই) জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মসজিদ চত্বরটি উন্মুক্ত করা হবে। বিবিসি একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, তেহরানে ১০ মিলিয়নেরও বেশি মানুষ সমবেত হবেন। এছাড়াও, আয়াতুল্লাহ খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে কমপক্ষে ১০০টি দেশের প্রতিনিধিরা তেহরানে উপস্থিত থাকবেন। ৫টি শহরে মোট ২০ মিলিয়ন মানুষ তার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়া মসজিদে খামেনেই-এর কফিন উন্মোচন করা হয়। সর্বোচ্চ নেতা, তার পুত্রবধূ, ১৪ মাস বয়সী নাতনি, কন্যা এবং জামাতার মরদেহ প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শহীদ হন।
গতকাল শুক্রবার বিভিন্ন দেশের প্রতিনিধি ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা খামেনেইকে শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও বিরোধী দলের প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করেন। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নজফে জানাজার পর আগামী ৯ জুলাই মরহুম খামেনেইকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।