বিবিধ

নেত্রকোনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

নেত্রকোনার পূর্বধোলায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিসিরি মহাসড়কের পূর্বধোলা ফায়ার সার্ভিস অফিসের কাছে ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আইনাল হক (৫৭) পূর্বধোলা উপজেলার দক্ষিণ কলদোয়ার গ্রামের নিহত কাশেম আলীর ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহ দান’ ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আইনাল হকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পূর্বধোলা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি (আনুমানিক ৫০ বছর বয়সী) মারা যান।
দুর্ঘটনায় আহতরা হলেন – উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালদোয়ার গ্রামের কাশেম আলীর ছেলে মোল্লা মিয়া (৪৫), পূর্বধোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি (এমবিবিএস) এবং ফুলপুর থানার আব্দুল আজিজের ছেলে মো. মনির হোসেন (২৩)।
পূর্বধোলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। অপর নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর মারাত্মক বাসটির চালক পালিয়ে যায়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।