৪ অঞ্চলের নদী বন্দরে ১ নম্বর সংকেত জারি
ঝড়ের আশঙ্কায় দেশের চারটি অঞ্চলের নদী বন্দরে ১ নম্বর সংকেত জারি করা হয়েছে। আজ শনিবার (২ মে) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ ঝড়ো হাওয়া সাময়িকভাবে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে হতে পারে। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

