ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে পৌঁছেছেন
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে পৌঁছেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনটি দেশ সফরে রয়েছেন। পাকিস্তান সফরের পর তার ওমান ও রাশিয়া সফরের কথা রয়েছে। এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে যে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরানি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার জন্য আগামীকাল সকালে পাকিস্তান সফরে যাচ্ছেন।
বৈঠকে জে. ডি. ভ্যান্সের অনুপস্থিতি প্রসঙ্গে লেভিট বলেন যে, ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র থেকে পুরো আলোচনা প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং এতে জড়িত থাকবেন। প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা দলও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তবে, তার বক্তব্যের শেষে তিনি ইঙ্গিত দেন যে প্রয়োজনে পাকিস্তানে যেতে সবাই প্রস্তুত থাকবে।

