অবহেলার প্রতিশোধ নিতে প্রেমিককে পুড়িয়ে হত্যা করল প্রেমিকা
‘প্রেমিকের প্রতি অবহেলিত নারীর ক্রোধের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই নেই’ – এই প্রবাদটি ভারতে সত্যি হয়ে উঠেছে। গতকাল মঙ্গলবার (২১শে এপ্রিল) দেশের বেঙ্গালুরু রাজ্যের এক তরুণী তার প্রেমিককে নিজের বাড়িতে ডেকে পাঠান। ভালোবাসা প্রকাশের এক নতুন উপায় হিসেবে, তরুণীটি তার প্রেমিকের চোখে পট্টি বেঁধে একটি চেয়ারের সাথে বেঁধে আগুন ধরিয়ে দেন। শুধু তাই নয়, আগুনে পুড়ে যুবকটির মৃত্যুর ঘটনাটি ক্যামেরায় ধারণ করেন প্রেমিকা।
পুলিশের মতে, তরুণীটি ক্ষুব্ধ ছিলেন কারণ তিনি মনে করতেন যে ভুক্তভোগী তাকে ‘অবহেলা’ করছেন। ভুক্তভোগী কিরণ এবং অভিযুক্ত প্রেরণা একটি টেলিকম দোকানে কাজ করতেন। তাদের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে, সম্প্রতি প্রেরণা অনুভব করেন যে কিরণ তাকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। তিনি এও ভয় পাচ্ছিলেন যে, কিরণ তাকে বিয়ে করবে না। প্রেরণা দক্ষিণ বেঙ্গালুরুর অঞ্জনাপুরায় তার মা এবং ভাইয়ের সাথে একটি বাড়িতে থাকেন। তবে, গতকাল প্রেরণা বাড়িতে একা ছিল। এই সুযোগে সে কিরণকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। কিরণ বাড়ি ফিরলে তারা কিছুক্ষণ কথা বলে এবং প্রেরণা তাকে প্রস্তাব দেওয়ার নতুন পদ্ধতির কথা জানায়। এক পর্যায়ে প্রেরণা কিরণের চোখে পট্টি বেঁধে তাকে একটি চেয়ারে বেঁধে ফেলে। পুলিশ জানিয়েছে, এই কাজ করার সময় প্রেরণা একটি ভিডিও রেকর্ড করছিল।
এক পুলিশ কর্মকর্তা জানান, কিরণকে বাঁধার সময় সে আপত্তি জানায়। তখন প্রেরণা বলে যে সে বিদেশে জনপ্রিয় হয়ে ওঠা পদ্ধতিতে তাকে প্রস্তাব দিতে চায়। কিরণ যখন বাঁধা অবস্থায় প্রস্তাবের নতুন পদ্ধতির জন্য অপেক্ষা করছিল, তখন প্রেরণা তার উপর দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ডেপুটি পুলিশ কমিশনার ডিএল নাগেশ বলেন, “আমরা মেয়েটিকে হেফাজতে নিয়েছি। জিজ্ঞাসাবাদের পর আমরা জানতে পেরেছি যে সে-ই ওই যুবককে আগুন ধরিয়ে হত্যা করেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি ভেবেছিল যে তার প্রেমিক তাকে অবহেলা করছে।”
সূত্র: এনডিটিভি

