জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত) দেশজুড়ে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে এবং দুজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। একই সাথে, সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,১৫৯ জনে এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮৮ জন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহভাজন হামে মারা গেছেন ১৮৫ জন। এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৩,৮০৫ জন। সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫,৯৩৫ জনে।