জাতীয়

৫২ দিনে ৪৪,৫০০ কোটি টাকার ঋণ নিল সরকার – সংসদে জানালেন রুমিন ফারহানা

দায়িত্ব গ্রহণের মাত্র ৫২ দিনের মধ্যে ৪৪,৫০০ কোটি টাকার ঋণ নেওয়ায় সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে নতুন সরকারের সমালোচনা করেছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রুমিন ফারহানা বলেন, সরকার এখন ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি জানতে চান, এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের কোনো পরিকল্পনা আছে কি না।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই ঋণ আগের থেকেই বহন করা হচ্ছে।’ অর্থাৎ, এটি পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণের ধারাবাহিকতা। এই ঋণ বর্তমান সরকারের কোনো পদক্ষেপের ফল নয়। মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির অর্থনৈতিক নীতি হলো পর্যায়ক্রমে স্থানীয় ব্যাংক থেকে ঋণ কমানো। এর প্রতিফলন আপনারা পরবর্তী বাজেটে দেখতে পাবেন।’