৫ আগস্ট জুলাই বিপ্লব দিবস উদযাপন করবে দেশের সকল মাদ্রাসা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের সকল স্তরের মাদ্রাসাগুলোকে আগামী ৫ আগস্ট যথাযথ মর্যাদার সাথে ২০২৬ সালের জুলাই বিপ্লব দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে, আগামী ৫ আগস্ট জুলাই বিপ্লব দিবস উপলক্ষে বোর্ডের অধীনস্থ সকল স্তরের মাদ্রাসায় আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করার জন্য প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনায় মাঠ পর্যায়ে যথাযথ তত্ত্বাবধান ও বাস্তবায়নের জন্য এই নির্দেশনা কার্যকর করতে দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

