স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের এবং দেশজুড়ে সন্দেহভাজন হামে আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ১,১৭০ এবং ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২৮,৩৩৪।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১২৫ এবং ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৪,০৫৯। ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে ১৮,৮৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই সময়ে, ১৫,৭২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হামে ১৯৪ জনের মৃত্যু হয়েছে।