জাতীয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ১ জন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। আজ রবিবার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি কার্যক্রম কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৫ জন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২৪৩ জন এবং সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ১,২৭৪ জন শিশু সংক্রমিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে মোট ৪৫৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৭৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৩৮৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে, ৭,৭৬৭ জন শিশু নিশ্চিত হামে (পরীক্ষায় প্রমাণিত) আক্রান্ত হয়েছে। এবং ৫৭,৮৪৬ জন শিশুকে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে।