জাতীয়

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে এক শিশুর মৃত্যুতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনুস ও নূরজাহান বেগমসহ আরও ৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। আজ সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আবেদনটি খারিজ করে দেন।
এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সাংসদ শেখ মুজিবুর রহমান ইকবাল ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় ডা. মুহাম্মদ ইউনুস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ডা. ইউনুসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর অভিযুক্ত ছিলেন।
এর আগে, ২০শে মে, ইউনিসেফ হামের টিকা পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করে। সেখানে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন যে, ইউনিসেফ অন্তর্বর্তী সরকারকে টিকার ঘাটতি নিয়ে ১০ বার সতর্ক করেছে এবং এ বিষয়ে ৫টি চিঠিও পাঠিয়েছে। তবে তিনি এও বলেন যে, টিকা কেনার ক্ষেত্রে অর্থের অভাবে নয়, বরং সংগ্রহ সংক্রান্ত জটিলতার কারণেই এই সংকট সৃষ্টি হয়েছে।