দেশজুড়ে

হামে আরও ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা) দেশজুড়ে হামে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১,২৩৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশজুড়ে হামের উপসর্গে আরও ২২৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে, ১৫ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ৩৭,১৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর পাশাপাশি এই সময়ে মোট ৫,০২৮ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।