হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১ জন
গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫ জনে এবং ৯৩ জনের হাম শনাক্ত হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে, হামে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন করে ১,০৩১ জন শিশু আক্রান্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, সাড়ে তিন মাসেরও বেশি সময়ে হামের উপসর্গ নিয়ে ৮৮,৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৫,১২২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

