জাতীয়

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা) দেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৬ জনে এবং শনাক্ত হয়েছেন ৯৫ জন। মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৭৭১ জনে।
আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে, এই সময়ে হামে আর কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১,০৯২ জন শিশু নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।