জাতীয়

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (গতকাল, রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে আজ সোমবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে, প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মোট ৭১৬ জন শিশুর মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,১৪৫ জন শিশু। এদের মধ্যে ১৪১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১,০৪ জন শিশুর হামের উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে, প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মোট ১,১২,০৬২ জন শিশু আক্রান্ত হলো। হামের উপসর্গে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঢাকায়, একজনের মৃত্যু হয়েছে সিলেটে এবং একজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহে। আজ সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২১১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১১,৮৫১ জন শিশুকে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে ৮৩,৮০৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং ৮০,১৯৩ জন শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে ৯৬২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এবং ১০৪১ জন শিশু সুস্থ হয়েছে।