জাতীয়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে, নতুন করে ১,০৩৪ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে দেশে মোট ৬৩১ জন হামে মারা গেছেন। এদের মধ্যে ৯২ জন শিশু হামে এবং ৫৩৯ জন হামের উপসর্গে মারা গেছেন।
এছাড়াও, ১৫ মার্চ থেকে পরীক্ষায় হাম হিসেবে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা বেড়ে ৯,৮৩৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে, উপসর্গ নিয়ে ৬৬,১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।