স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৫২৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। আজ রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে ১,৪৩৪ জন সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬৩,৮১৩ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫০,৫৫৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ৪৬,২১৪ জন শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।