আন্তর্জাতিক

সিএনএন রিপোর্ট: হরমুজ ‘ইরানের নিয়ন্ত্রণে থাকবে’: গালিবাফ

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করে তেহরানে ফিরে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ বলেছেন যে, হরমুজ প্রণালী ‘ইরানের নিয়ন্ত্রণে থাকবে’।
তিনি বলেন, “আমরা আশা করি, আমরা প্রণালীটিকে পুনরায় সক্রিয় করতে পারব, যাতে পণ্য চলাচল স্বাভাবিক হতে পারে এবং আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে সমৃদ্ধি ফিরে আসতে পারে।”
ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি এবং তেল বিক্রির বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে। বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে এ ধরনের মন্তব্য আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন তাৎপর্য তৈরি করতে পারে।
এদিকে, সুইজারল্যান্ডে চলমান দ্বিপাক্ষিক শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতির অংশ হিসেবে, মার্কিন ট্রেজারি বিভাগ একটি ৬০-দিনের ‘সাধারণ লাইসেন্স’ জারি করেছে, যা বিশ্ব বাজারে ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে।