সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
সরকার যেকোনো সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। একই সাথে, প্রচারমূলক সামগ্রী তৈরির সময় অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য এবং বার্তা স্পষ্টভাবে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রবিবার (০৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়। সসার্কুলারে বলা হয়েছে যে, যেকোনো সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো রূপে) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
এতে আরও বলা হয়েছে যে, সরকারি অনুষ্ঠানের জন্য ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে অগ্রাধিকার দিতে হবে এবং প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

