জাতীয়

সন্ধ্যায় যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সহযোগী দল ও জোটগুলোর প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে বৈঠক করবেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আজকের বৈঠকে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা বা নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে কোনো বিস্তারিত জানাননি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র অনুযায়ী, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলো ছাড়াও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই মতবিনিময় বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে।