সংসদের বাজেট অধিবেশন শুরু
১৩তম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ রবিবার (৭ জুন) বিকেল ৩টায় অধিবেশনটি শুরু হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি তাদের প্রথম বাজেট অধিবেশন।
সংসদীয় সূত্র অনুযায়ী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করতে পারেন। এর আগে, রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের অধীনে প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে এই অধিবেশন আহ্বান করেছিলেন।
উল্লেখ্য যে, ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়েছিল। সেই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।

