জাতীয়

শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন মন্তব্য করেছেন যে, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে বাংলাদেশ বিশ্ব প্রতিযোগিতায় প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যেতে পারছে না। তিনি গতকাল বুধবার (১০ জুন) মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর ‘গ্র্যাজুয়েশন নাইট ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতাকে প্রশ্রয় দিচ্ছে না। তিনি উল্লেখ করেন যে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চলছে।
একই সাথে, তিনি জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের সুযোগকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।