শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে আজ বুধবার (১৫ জুলাই) রয়টার্সকে জানিয়েছেন এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা।
ওই ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা জানান, নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করতে আগ্রহী, তবে ট্রাম্প দেখা করবেন কিনা তা স্পষ্ট নয়। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েল দুটি ফ্রন্টে লড়াই করছে—একটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে এবং অন্যটি লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে।
এদিকে, গত মাসে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তির অংশ হিসেবে ইরান লেবাননে যুদ্ধবিরতির দাবি করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা পুনরায় বেড়ে যাওয়ায় সেই চুক্তিটি ভেস্তে গেছে।

