বিবিধ

রাজধানীতে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল রবিবার (১৭ মে) রাত ১টার দিকে। পুলিশ জানিয়েছে, নিহত জাকারিয়ার গ্রাম ঠাকুরগাঁও। তিনি রাজধানীতে একটি রাইড শেয়ারের পাশাপাশি হেমায়েতপুরে থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত ব্যক্তি রাতে এক যাত্রীকে নিয়ে মহাখালী থেকে বিজয় সরণীর দিকে যাচ্ছিলেন। তারা জাহাঙ্গীর গেটে পৌঁছালে কাছে থাকা একটি মালবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। ফলে চালক মোটরসাইকেলসহ ট্রাকটির পেছনের চাকার নিচে পড়ে যান। এতে তার শরীরের একাংশ থেঁতলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।