মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার পরিবার হাইকোর্টে আপিল করবে
বিতর্কিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার বাবা জাকির হোসেন ও মা শাহনাজ বেগম জানিয়েছেন, তাঁরা ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়ে হাইকোর্টে আপিল করবেন। আজ রবিবার (৭ জুন) রায় ঘোষণার পর সোহেল রানার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় মহেশচন্দ্রপুরে গণমাধ্যমকর্মীদের কাছে তাঁরা এ কথা বলেন।
সোহেল রানার বাবা জাকির হোসেন বলেন, “আমার ছেলে বাড়িতে থাকে না। কিছুদিন আগে হঠাৎ জানতে পারি যে সে ঢাকায় একটি শিশুকে হত্যা করেছে। সেই ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। সরকার চাইলে আমার ছেলের জীবন দিতে পারে। এ বিষয়ে আমরা হাইকোর্টে আপিল করব। কিন্তু আপিল করার মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই।” উল্লেখ্য যে, দেশজুড়ে আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় এই আজ বিকেলে আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

