মাটিরাঙ্গায় গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ পড়ে স্বপ্না সাহা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) মাটিরাঙ্গার বালি টিলায় নিজ বাড়ির উঠোনে কাজ করার সময় একটি শুকনো নারকেল গাছ তার ওপর পড়লে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত স্বপ্না সাহা বালি টিলা এলাকার ললিত সাহার স্ত্রী। মৃতার স্বামী ললিত সাহা জানান, গতকাল বিকেল ৪টার দিকে তিনি উপজেলার বালি টিলা এলাকায় তার বাড়ির উঠোনে কাজ করছিলেন।
সে সময় বাড়ির একটি শুকনো নারকেল গাছ তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত স্বপ্না সাহার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

