দেশজুড়ে

ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জেরে ঘুষিতে নাক ভাঙার অভিযোগ

ঝালকাঠির নলচিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জেরে এক যুবককে ঘুষি মেরে নাক ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩ জুলাই) বিকেলে কুলকাঠি ইউনিয়নের সরাই গ্রামে।
আহত যুবক হলেন হাসিবুল ইসলাম (২০)। তিনি বারিকরান গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে। তার পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে পাশের গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন তাকে ঘুষি মারে। এতে হাসিবুল ইসলামের নাকে গুরুতর আঘাত লাগে।
পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডাক্তার জানান, তার নাক ভেঙে গেছে। নলচিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, আমাদের বিষয়টি জানানো হয়েছে। তাকে প্রথমে চিকিৎসা নিতে বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।