খেলা

ফিলিস্তিনিদের জন্য যার অনুভূতি নেই, সে মানুষ নয়: মিশরীয় কোচ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ বত্রিশে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ঐতিহাসিক জয়টি তিনি ফিলিস্তিনিদের উৎসর্গ করেছেন। ম্যাচের পর তিনি হাতে ফিলিস্তিনি পতাকাও তুলে ধরেন। এবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে মিশরীয় কোচ হোসাম হাসান আবারও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে এক আবেগঘন ভাষণ দিয়েছেন।
গতকাল সোমবার (৬ জুলাই) আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলার সময় হাসান হঠাৎ ফিলিস্তিনের প্রসঙ্গ তোলেন। তিনি চার মিনিটেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের দুর্ভোগের কথা বলেন। তার ভাষণের শেষে উপস্থিত সাংবাদিকরা সমর্থন জানিয়ে হাততালি দেন।
হাসান বলেন, বিশ্বে যদি এমন কেউ থাকে যার ফিলিস্তিনিদের জন্য অনুভূতি নেই, তবে সে মানুষ নয়। সে আরব, ইউরোপীয় বা আমেরিকান, তাতে কিছু যায় আসে না। তিনি বলেন, এমনকি একটি পশুকে নির্যাতন করা হলেও সারা বিশ্বে প্রতিবাদ হয়। কিন্তু হাজার হাজার মানুষের মৃত্যু এখন একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
মিশরের কোচ ইসরায়েলি হামলার কারণে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমি একজন আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তাও একই – ফিফা যেমন পারস্পরিক শ্রদ্ধার কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারকেও সম্মান করা উচিত।”
টাইব্রেকারে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর কেন তিনি ফিলিস্তিনি পতাকা নিয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি ছিল একটি সম্পূর্ণ মানবিক প্রতিক্রিয়া।” মিশর আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে। জিতলে আফ্রিকার এই দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে।
তবে হাসান বলেন, তিনি প্রতিপক্ষকে ভয় পান না। তিনি বলেন, “আমরা জানি যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।” তিনি আরও বলেন, “আমাদের স্বপ্নের কোনো সীমা নেই, আমাদের উচ্চাকাঙ্ক্ষারও কোনো সীমা নেই। আমরা দুর্বল নই। আমরা ৭,০০০ বছরেরও বেশি পুরোনো এক সভ্যতার প্রতিনিধিত্ব করি।” আমরা মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার জনগণের জন্য আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।