প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে দ্রুতগতির (বুলেট) ট্রেনে বেইজিংয়ে পৌঁছেছেন। তিনি আজ বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন এবং বিকেল ৫:৩৫ মিনিটে সেখানে পৌঁছান।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন ‘সামার দাভোস’-এ অংশগ্রহণ করেন। এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম মহলের ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের চীন সফরে ২২ জুন মালয়েশিয়া থেকে দালিয়ানে পৌঁছান।

