পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন মৃত স্কুলছাত্রটি তাঁরই ছেলে
কিশোরগঞ্জে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তা শামসুল ঘটনাস্থলে যান। তিনি তখনও জানতেন না যে মৃত শিশুটি তাঁর নিজেরই ছেলে। ঘটনাস্থলে পৌঁছে লাশটি দেখে তিনি বাকরুদ্ধ হয়ে যান।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) সকালে কিশোরগঞ্জ শহরের জনতা এলাকায় বাড়ির সামনে সাইকেল চালানোর সময় চতুর্থ শ্রেণির ছাত্র তুহিন আলমকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।
ছেলের নিথর দেহ দেখে শামসুল কান্নায় ভেঙে পড়েন। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

