আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ভবানীপুরে এগিয়ে মমতা

চার দিনের স্ট্রং রুম নজরদারি এবং বিভিন্ন এক্সিট পোলের পর অবশেষে আজ সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বরাবরের মতোই সবার নজর ভবানীপুরের দিকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শাসক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ভবানীপুর আসনে এগিয়ে আছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী, বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী এখানে পিছিয়ে আছেন। তবে, এর আগেও ভবানীপুরে মমতা পিছিয়ে ছিলেন। শুভেন্দু এগিয়ে ছিলেন। কয়েক দফা গণনার পর মমতা আবার এগিয়ে যান।
এদিকে, তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে কঠিন লড়াই চলছে। তবে, বিজেপি সামান্য এগিয়ে আছে। সরকার গঠন করতে যেকোনো দলকে ১৪৮টি আসন জিততে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ২৯৪টি আসন রয়েছে। তবে, নির্বাচনী অপরাধ ও অনিয়মের অভিযোগের জেরে নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা কেন্দ্রের ভোট বাতিল করেছে। আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২৪ মে ভোট গণনা করা হবে।