আবহাওয়া

নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং সংলগ্ন উত্তর ওড়িশায় অবস্থিত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ওড়িশার অভ্যন্তরভাগ এবং সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। আজ সোমবার (৬ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং সংলগ্ন উত্তর ওড়িশায় অবস্থিত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ওড়িশার অভ্যন্তরভাগ এবং সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম/উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।