স্বাস্থ্য

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৯৮ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩ জন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৫,০৬৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরের ২৫ জুন পর্যন্ত মোট ৫,৫১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৪ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দা। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১২,৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১,৭০৫ জন মারা গেছেন এবং ডেঙ্গুর কারণে মোট ৩২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।