টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ সোমবার (৪ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে মহাসড়কটির রাবনা বাইপাস এলাকায় ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ জানান, রাবনা ফ্লাইওভারে উত্তরবঙ্গগামী একটি ট্রাককে পিকআপ ভ্যান অতিক্রম করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

