আমাদের চট্টগ্রাম

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম-এর উদ্যোগে গতকাল শনিবার (১ আগস্ট) বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান, এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তচিন্তার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা: খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম-এর আহবায়ক দিলশাদ আহমেদ, সদস্য সচিব ডাঃ মোহাম্মদ ঈসা চৌধুরী, ডাঃ জুবায়ের আল মাহমুদ, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ফৌজিয়া শারমিন সম্পা ,ডা: হারুন , তৌহিদুল ইসলাম রানা, মোহাম্মদ সাইমন, শিহাব উদ্দিন রিয়াদ, রিয়াদ বিন মাহমুদ, আশরাফুল ইসলাম টিটু, ইলিয়াস ইলু, এস আই জুয়েল ,মোহাম্মদ ফোরকান, ডাঃ রাইহান, অভি সহ সর্বস্তরের পেশাজীবী নেতৃবৃন্দ, বিশিষ্ট সংস্কৃতিসেবীবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করে। দেশপ্রেম, জুলাই গণঅভ্যুত্থান, স্বাধীনতা ও বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক বিষয় নিয়ে তারা মনোমুগ্ধকর চিত্র অঙ্কন করে। অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, সাংস্কৃতিক চর্চা ও জাতীয় চেতনা জাগ্রত করতে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কর্মসূচি অব্যাহত থাকবে।